রবিবার ১৯ এপ্রিল ২০২৬
কুয়াশায় মোড়ানো রাজধানী ঢাকা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯:৪৫ এএম   (ভিজিট : ৩৯০)
গত কয়েকদিন ধরে রাজধানীতে শীতের অনুভূতি তেমন একটা ছিল না। শীতের প্রস্তুতি হিসেবে মোটা পোশাক গায়ে জড়িয়ে বের হয়ে পড়তে হয়েছে অস্বস্তিতে। তবে বুধবার (২২ জানুয়ারি) থেকে হঠাৎ চিত্র পাল্টে যায়। কুয়াশার দাপটে সূর্য উঁকি দিতে বেলা গড়িয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই কুয়াশায় মুড়িয়ে রয়েছে রাজধানী ঢাকা। আর তাতে সকাল থেকেই গত কয়েকদিনের তুলনায় আজ শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

কুয়াশার এ চিত্র শুধু রাজধানীতেই নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। তাতে ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।  তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া পাঁচদিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজকালের খবর/ এমকে










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft