বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
রাজধানীতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:১০ পিএম   (ভিজিট : ৭৩৮)
রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে সুমন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শনিবার (২৬ জুলাই) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকার ১ নম্বর গেইটে এ ঘটনা ঘটে।

বর্তমানে সুমনের মরদেহ শিকদার মেডিকেলে আছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত সুমনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ছাড়া কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। 

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft