বুধবার ১১ মার্চ ২০২৬
শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে গেল বিএনপির নেতাকর্মীরা
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১২:৩৬ এএম   (ভিজিট : )
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে একটি মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা। ঘটনা টি শুক্রবার রাত সোয়া দশটার দিকে ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ তারিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে আসে। তারিকুল শ্রীনগর থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত ১৭(১১)২৪ নং মামলার এজাহার নামীয় প্রধান আসামি।

যুবদলের সদস্য তারিকুলকে গ্রেপ্তারের খবর শুনে রাত ৯টার দিকে থানায় ছুটে আসেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। তিনি তারিকুলকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরীরর উপর চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস,সদস্য সচিব মামুনুর রশিদ,যুবদল নেতা রবিন,অপু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন,উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল ইসলাম শুভ,সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী থানায় এসে পুলিশকে ধাক্কা দিয়ে আসামী তারিকুলকে রুম থেকে বের করে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে এই সংবাদ উপজেলায় ছড়িয়ে পরলে উত্তেজনা সৃষ্টি হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “পুলিশি বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারতো।”

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল আনিসুর রহমান বলেন, “শ্রীনগর থানার এজাহার নামীয় আদার সেকশনের একটি মামলায় একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হলে যুবদল ছাত্রদল কর্মীরা থানায় এসে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে দুইটি ছেলে একটি ছেলেকে ধাক্কাতে ধাক্কাতে থানা থেকে বের করে নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়। হট্টগোলের কারণে তারা যে আসামিকে নিয়ে চলে যাচ্ছে সে সময়ে আমরা বিষয়টি সঠিকভাবে বুঝতে পারিনি। আমরা তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা করছি।”
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন, ‍“আমি এলাকায় ছিলাম না। ঢাকায় দাওয়াতে গিয়েছিলাম। তবে থানা থেকে যুবদলের এক সদস্যকে আসামী হিসাবে ধরে আনলে সে পালিয়েছে বলে শুনেছি।”

আজকালের খবর/ এমকে










Advertisement
সর্বশেষ সংবাদ
রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ
বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
জ্বালানি-বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা নেই: প্রতিমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দৈনিক আজকালের খবরে সংবাদ, ২৪ বছর পর কোম্পানীগঞ্জ কলেজে নির্বাচন
কোটালীপাড়ায় ভূমি অফিসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে এসিল্যান্ড
ভিজিএফ বিতরণে অনিয়ম হলে ছাড় দেবো না: ব্যারিস্টার সালেহী এমপি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft