শনিবার ২৭ জুন ২০২৬
ঝটপট তৈরি করুন তেলের পোয়া পিঠা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৬ এএম  আপডেট: ১২.১২.২০২৪ ৯:৪৮ এএম  (ভিজিট : ১২৫২)
শীত আসতেই ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বিভিন্ন ধরনের পিঠা মধ্যে তেলের পোয়া পিঠা অন্যতম। তেলের পিঠা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই পিঠা। রইলো রেসিপি-

১. চালের গুঁড়া ২ কাপ
২. ময়দা আধা কাপ
৩. খেজুরের গুড় বা চিনি ১ কাপ
৪. লবণ ১ চিমটি
৫. তেল ভাজার জন্য
৬. বেকিং সোডা সামান্য ও
৭. পানি পরিমাণমতো।

পদ্ধতি

একটি পাত্রে পানি দিয়ে হালকা গরম করে সব উপকরণ দিন। ভালো করে মিশিয়ে ঘন করে নিন। এরপর মিশ্রণটি আধা ঘণ্টা ঢেকে রেখে দিন। তারপর ননস্টিকের পাত্রে তেল গরম করুন। তেল খুব ভালোভাবে গরম করতে হবে।
এরপর বড় গোল চামচ দিয়ে মিশ্রণ তেলে ছাড়ুন। কয়েক সেকেন্ডেই পিঠাটি ফুলে উঠবে। পিঠার দু’পাশ উল্টে কিছুক্ষণ পর তেল থেকে তুলে নিন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে গরম গরম পরিবেশন করুন।

আজকালের খবর/ এমকে

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft