শুক্রবার ১ মে ২০২৬
ওপেনএআইয়ে ফিরেই পরিচালনা পর্ষদকে বরখাস্ত করলেন স্যাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১২৭৪)
চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ হারানোর পাঁচ দিন পর আবারও ওপেনএআইয়ে ফিরেছেন স্যাম অল্টম্যান। সিইও পদে ফিরে এসেই ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের একজন বাদে সবাইকে বরখাস্ত করেন স্যাম। 

কয়েক দিনের নানা নাটকীয়তার পর গত মঙ্গলবার ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে ফিরেন স্যাম অল্টম্যান।

এর আগে গত শুক্রবার পরিচালনা পর্ষদের সদস্যরা স্যামকে সিইওর পদ থেকে সরিয়ে দেন। এ ঘটনায় ওপেনএআইয়ের সাত শতাধিক কর্মী পরিচালনা পর্ষদকে লেখা এক খোলাচিঠিতে জানিয়ে দেন, স্যামকে না ফেরালে তারাও চাকরি ছেড়ে দেবেন। এর পরপরই স্যামকে সিইও পদে ফিরিয়ে আনে ওপেনএআই।

সিইও পদে ফিরে এসেই ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো বাদে সবাইকে বরখাস্ত করেন স্যাম। তিনি কুয়োরার সিইও। এখন তার সঙ্গে পর্ষদে যোগ দিতে পারেন এক্স-সেলসফোর্সের কো-সিউও ব্রেট টেইলল এবং যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ও হার্ভার্ড ইউনির্ভার্সিটির প্রেসিডেন্ট ল্যারি সুমার্স।

এছাড়া নতুন করে পর্ষদে যোগ দিতে পারেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান। গত শুক্রবার স্যাম চাকরি খোয়ানোর পরপরই ওপেনএআইয়ের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন গ্রেগ।

প্রসঙ্গত, চ্যাটজিপিটি বাজারে এনে প্রযুক্তিজগতে বড় প্রতিযোগিতার সূচনা করেন স্যাম। চ্যাটজিপিটি বাজারে ছেড়ে খ্যাতি পায় ওপেনএআই। স্যামও পরিচিতি পান। চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দারুণ কিছু ব্যবহার দেখিয়েছে। ফলে মেটা, মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের মতো টেক জায়ান্টরা বড় বিনিয়োগ করেছে। 

সূত্র: এপি।
 
আজকালের খবর/ওআর









সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft