শুক্রবার ১ মে ২০২৬
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৭:১০ পিএম  আপডেট: ১০.১১.২০২৩ ৭:১২ পিএম  (ভিজিট : ৯৮৭)
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা বেড়ে ১ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। 

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১০৩৫ জন ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ২০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৫৮৯জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছর সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৫৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ২ হাজার ৮৮৯ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৫ হাজার ৬৮৩ জন চিকিৎসা নিয়েছেন।

এখন পর্যন্ত  হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮০ হাজার ৯০৪ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৪৪৩ এবং ঢাকার বাইরে ১ লাখ ৮০ হাজার ৪৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজকালের খবর/ওআর









সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft