শুক্রবার ১ মে ২০২৬
ইন্টারনেট প্যাকেজের দাম কমল
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৬:০০ পিএম   (ভিজিট : ১১৪০)
মুঠোফোনের ইন্টারনেটের প্যাকেজের দামে পরিবর্তন আনল মোবাইল অপারেটরগুলো। এতে জনপ্রিয় ও স্বল্প আয়ের গ্রাহকদের ব্যবহৃত ডেটা প্যাকেজগুলোর দাম কমেছে।

সাতদিন মেয়াদের ডাটা প্যাকেজের দাম কমিয়েছে বেসরকারি তিন অপারেটর। তিনদিন মেয়াদে আগে যে দামে যে পরিমাণ ইন্টারনেট ভলিউম দিতো অপারেটরগুলো, তার কাছাকাছি দামে সাতদিন মেয়াদে একই পরিমাণ ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এতে ৩০ শতাংশ মূল্যবৃদ্ধিকে পুনর্বিন্যাস করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

এর মধ্যে তিনদিনের দামেই সাতদিন মেয়াদি প্যাকেজ দিচ্ছে রবি। আগের তিনদিনের দামের চেয়ে দুই টাকা বাড়িয়ে দাম পুনর্বিন্যাস করেছে গ্রামীণফোন। আর দাম না কমিয়ে সাতদিনের প্যাকেজে বোনাস হিসেবে ডাটা বাড়িয়ে দিয়েছে বাংলালিংক ও রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল।

এদিকে নির্দেশনা মেনে গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইন্টারনেট প্যাকেজের দাম কমায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। কিছুটা ধূম্রজাল সৃষ্টির পর শুক্রবার রাতে ধীরে ধীরে বেসরকারি তিন অপারেটর কোম্পানিও তাদের প্যাকেজের দাম সমন্বয় করলো।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্যাকেজ কমানোর নির্দেশে অপারেটরগুলো গত ১৫ অক্টোবর ৩ ও ১৫ দিনের মেয়াদের ইন্টারনেট প্যাকেজ বাদ দেয়। তবে ৭ দিন, ৩০ দিন ও অনির্দিষ্ট মেয়াদের ইন্টারনেট প্যাকেজের দাম বাড়িয়ে দেয় তারা।

পরে দেশের সব মোবাইল অপারেটরকে শুক্রবারের (১০ নভেম্বর) মধ্যে ইন্টারনেটের কিছু প্যাকেজের দাম কমানোর নির্দেশনা দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আর সে নির্দেশনা মেনেই প্যাকেজের দাম কমালো সব মোবাইল অপরেটররা।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft