রবিবার ৮ মার্চ ২০২৬
জোট সরকারের আমলে মোংলা বন্দরকে অচল করে দেওয়া হয়েছিল
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩১ পিএম   (ভিজিট : )
ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, জোট সরকারের আমলে মোংলা বন্দরকে অচল করে দেওয়া হয়েছিল। আর আওয়ামী লীগ সরকার মোংলা বন্দরকে গতিশীল করেছে। সারা দেশে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তি সমাবেশে সোহাগ প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সোহাগ জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা মনে মনে নিজেদের ইসলামের ধারক বাহক মনে করেন আর দেশে প্রতি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী রিসার্স সেন্টার করেছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। আজ পদ্মা সেতুর যে সুফল আপনারা ভোগ করছেন তা আওয়ামী লীগের অবদান।

আজ বুধবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ কাপুড়িয়াপট্টিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মোসলেম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, সাবেক অথ্যক্ষ আব্দুল হাই খান প্রমুখ।

আজকালের খবর/ওআর







আরও খবর


সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও, বরখাস্ত মার্কিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft