বুধবার ১৭ জুন ২০২৬
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৫০ বসতঘর পুড়ে ছাই
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ২:৩৫ পিএম   (ভিজিট : ৮৪১)
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ৫০টি বসতঘর।

শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রবিবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , ৫০টির মতো ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি দুর্ঘটনা, সেই রহস্য উদঘাটনের তৎপরতা অব্যাহত আছে বলে জানান ৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর।

তিনি বলেন, ‘আগুন কীভাবে ছড়াল খোঁজ নিচ্ছি আমরা। এপিবিএন শুরু থেকেই ঘটনাস্থলে আছে। নিরাপত্তার স্বার্থে এখানে আমাদের অবস্থান সব সময় অনড়, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা হবে।

২০২৩ সালের ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২ হাজার ২০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা। এর আগে ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে একসঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১১ জনের মৃত্যু ও পাঁচ শতাধিক আহত হন। পুড়ে গিয়েছিল ৯ হাজারের বেশি ঘর।

আজকালের খবর/এসএইচ

আরও খবর

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft