বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
মার্টিনেজের উদযাপনকে তুচ্ছ ব্যাপার বললেন এমবাপ্পে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৪:১৫ পিএম   (ভিজিট : ৭১৫)
কাতার বিশ্বকাপের ফাইনালে হারের পর এমবাপ্পেকে কটাক্ষ করে উদযাপন করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমে বিশ্বকাপ সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে ‘অশালীন ইঙ্গিত’ করে উদযাপন করেন। এরপর ড্রেসিংরুমে এমবাপ্পেকে ‘ছোট’ করে গান গেয়ে উল্লাস করেন।

ওখানেই শেষ নয়। আর্জেন্টিনায় ফিরে বুয়েন্স এইরেসের রাস্তায় ছাদখোলা বাসে প্যারেড করছিলেন মার্টিনেজরা। সেখানে হাতে এমবাপ্পের একটি পুতুল নিয়ে তাকে ‘শিশু’ ইঙ্গিত করে উদযাপন করেন এমি। বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়। এমিকে ‘বড় ভাঁড়’ বলে অ্যাখ্যা দেন অনেকে। 

ওই বিষয় নিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মুখ খুলেছেন এমবাপ্পে। লিগ ম্যাচে স্টার্সবার্গের বিপক্ষে ২-১ গোলে পিএসজিকে জয় এনে দিয়েছেন ফ্রান্সম্যান। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে জিতিয়ে এমবাপ্পে বলেছেন ওসব তুচ্ছ বিষয় নিয়ে শক্তি খোয়ানোর সময় নেই তার। 

এমবাপ্পে বলেছেন, ‘কারো উদযাপন আমার কাছে সমস্যার নয়। ওমন তুচ্ছ বিষয় নিয়ে আমি আমার শক্তি নষ্ট করি না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, ক্লাবের জন্য নিজের সেরাটা দিতে পারা।’

আজকালের খবর/ওআর









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft