শনিবার ১৮ এপ্রিল ২০২৬
কিরগিজস্তানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৯২)
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ প্রথম সেট জিতে নেয় ২৫-১৮ পয়েন্টে। কিরগিজরা শক্তি দেখিয়ে পরের দুই সেট জিতে এগিয়ে যায়। ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে বাংলাদেশ হার মানে।

চতুর্থ সেটে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে সমতায় ফেরে। শেষ সেটটি আরও জমে ওঠে। একপর্যায়ে এগিয়ে থেকে কিরগিজরা ১২-১২ পয়েন্টে সমতায় ফেরে। তবে শেষের দিকে এসে সজীব-সুজনরা চমক দেখান। সমানে সমান ম্যাচ চলাকালীন ১৮-১৬ পয়েন্টে জয় নিশ্চিত করে।

সুজন প্রতিপক্ষের আক্রমণ ব্লক করে দিয়ে স্বাগতিকদের আনন্দে ভাসান।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

নেপালের বিপক্ষে প্রথম সেটে ২৫-২২ হারে শ্রীলঙ্কা, দ্বিতীয় সেট (২৫-১৯) ও তৃতীয় সেট (২৫-১৯) টানা জিতে নেয় লঙ্কানরা। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে (২৫-২০) জয় তুলে নেয় নেপাল। তবে পঞ্চম সেটে (১৫-১০) পয়েন্টে নেপালকে হারিয়ে তৃতীয় হয় শ্রীলঙ্কা।

আজকালের খবর/বিএস 









সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft