শুক্রবার ৫ জুন ২০২৬
আর্কাইভে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৬:৩১ পিএম   (ভিজিট : ৭১৭)
‘বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনায় সংশ্লিষ্টগণ ‘চলচ্চিত্রে নারী চরিত্রের উপস্থাপন নিয়ে সমাজের বিভিন্ন স্তরে রয়েছে বিতর্ক। চলচ্চিত্রে নারী চরিত্রের উপস্থাপন নিয়ে কিছু গবেষণা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রে নারীর ক্ষমতায়নের পরিপ্রেক্ষিত অনুসন্ধান ও পর্যালোচনা প্রাসঙ্গিকভাবে উঠে আসা যৌক্তিক বলে মনে করেন।’

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে আজ সকালে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে বক্তরা এমন কথা তুলে ধরেন। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভিাগের সহযোগী অধ্যাপক ড. মো: তুহিনুর রহমান। 

প্রবন্ধের উপর আলোচনা করেন ‘বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শামীম আখতার, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জনাব নারগিস আক্তার। 

স্বাগত বক্তব্য প্রদান করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো: নিজামুল কবীর। এ ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট পরিচালক ও গবেষকগণ। 

আজকালের খবর/আতে









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft