শুক্রবার ৫ জুন ২০২৬
আজ বছরের সবচেয়ে ছোট দিন ও দীর্ঘতম রাত
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৫:২৮ পিএম   (ভিজিট : ১১২০)
২২ শে ডিসেম্বর, এ বছরের সবচেয়ে ছোট দিন ও দীর্ঘতম রাত। আজকের দিনের ব্যাপ্তি থাকবে মাত্র ১০ ঘণ্টা ৪১ মিনিট। আর রাত থাকবে ১৩ ঘণ্টা ১৯ মিনিটের।

এদিন সূর্যের চারদিকে পৃথিবী ঘোরার সময় সূর্য মকর রাশির ক্রান্তীয় অঞ্চলে উল্লম্ব হবে। এ কারণে পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন এবং রাত দীর্ঘতম হবে।

এদিন সূর্যের আলোর কোণ হবে ২৩ ডিগ্রি ২৬ মিনিট ১৭ সেকেন্ড দক্ষিণ দিকে। পরের বছর ২১ মার্চ, সূর্য নিরক্ষরেখায় থাকবে, তারপর দিন এবং রাত সমান সময় হবে। একে ইংরেজিতে উইন্টার সোলসটাইস বলে। 

ল্যাটিন শব্দ সোলসটিম থেকে সোলসটাইস শব্দের উৎপত্তি। লাতিন শব্দ সল মানে সূর্য, সেস্টায়ার মানে দাঁড়ানো। এই দুটি শব্দের সমন্বয়ে অয়নায়ন শব্দটি তৈরি হয়েছে, যার অর্থ সূর্যের দাঁড়ানো। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে ২১ ডিসেম্বর রাত হয় সবচেয়ে দীর্ঘ এবং ২২ ডিসেম্বর হয় সবচেয়ে ছোট দিন।  

অন্যান্য গ্রহের মতো পৃথিবীও ২৩.৫ ডিগ্রিতে হেলে আছে। বাঁকানো অক্ষে পৃথিবীর ঘোরার কারণে সূর্যের রশ্মি এক জায়গায় বেশি এবং অন্য জায়গায় কম পড়ে৷ শীতকালীন অয়নায়নের সময়, দক্ষিণ গোলার্ধে বেশি সূর্যালোক থাকে।

একই সময়ে, উত্তর গোলার্ধে কম সূর্যালোক থাকে৷ এই কারণে, এই দিনে সূর্য দক্ষিণ গোলার্ধে বেশি সময় থাকে, তাই এখানে দিন দীর্ঘ হয়। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে আজ থেকে শুরু হচ্ছে গ্রীষ্ম। যদিও আমাদের এখনো গ্রীষ্ম শুরু হতে অনেক দেরি।

ঢাকায় আজ সূর্যোদয় সকাল ৬.৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫.১৭ মিনিটে। মানে দিনের সময় হবে ১০ ঘণ্টা ৪১ মিনিট এবং রাতের সময় ১৩ ঘণ্টা ১৯ মিনিট। অর্থাৎ ২৩ ডিসেম্বর সূর্যোদয় হবে সকাল ৬.৩৭ মিনিটে।

আজকালের খবর/ওআর









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft