শুক্রবার ৫ জুন ২০২৬
জীবনে গোসল করে না যে জনগোষ্ঠী
প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৭:২৫ পিএম   (ভিজিট : ৯৭৯)
আফ্রিকার ওভাহিম্বা জনজাতি।

আফ্রিকার ওভাহিম্বা জনজাতি।

আফ্রিকার নাম শুনলেই চোখে ভাসে গভীর জঙ্গল আর নানা প্রজাতির প্রাণী। এই মহাদেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে আশ্চর্য সব জিনিস। আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে রয়েছে নামিবিয়া। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে বিভিন্ন জনজাতিও বাস করে।

নামিবিয়ার উত্তর প্রান্তে কুনেন অঞ্চলে বাস করে ওমুহিম্বা বা ওভাহিম্বা জনজাতি। এখানকার আদিবাসীরা অন্য জনজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেও নিজেরা আলাদা থাকতেই পছন্দ করেন। পশুপালন এবং চাষবাস করে দিনযাপন করেন তারা।

মহিলাদের কাজও বাঁধাধরা। শুধু মাত্র জ্বালানির কাঠ সংগ্রহ করে রান্নাবান্না করে দিন অতিবাহিত করেন তারা। পুরুষরা একাধিক বিয়ে করতে পারেন। এমনই নিয়ম রয়েছে তাদের। তবে, এক অদ্ভুত নিয়ম মেনে চলেন তারা যা শুনলে সত্যিই অবাক হতে হয়। এই জনজাতির সকলে সারা জীবনে এক বারও জল দিয়ে স্নান করেন না।

কেন এই অদ্ভুত নিয়ম? এটা কি কোনো প্রাচীন প্রথা? আদতে তা কিছুই নয়। 

এই জনজাতির মানুষ যে অঞ্চলে বাস করেন তার পুরোটাই মরুভূমি। ফলে, স্নানের জন্য জল পাওয়া কষ্টসাধ্য। তা হলে কী সারা জীবন তারা নোংরা অবস্থাতেই থাকেন? না। পরিচ্ছন্ন থাকার জন্য অন্য পন্থা অবলম্বন করেছেন তারা। জলের বদলে তারা ধূমস্নান (স্মোক বাথ) করে নিজেদের পরিষ্কার রাখেন।

ধূমস্নান করার আগে তারা নিজেদের শরীরে লাল মাটি মেখে রাখেন। তার পর একটি পাত্রে ডালপালার সঙ্গে কয়লা মিশিয়ে নেন। এই ক্ষেত্রে কমিফোরা গাছের ডাল এবং পাতাই বেছে নেন তারা। দক্ষিণ আফ্রিকার এই কমিফোরা গাছের পাতা থেকে সুগন্ধি বার হয়। তাই মিশ্রণ তৈরিতে কয়লার সঙ্গে এই গাছের অংশ মেশান।

তারপর শরীরে একটি কাপড় জড়িয়ে তারা এই ফুটন্ত পাত্রের সামনে বসে পড়েন। যত ক্ষণ না শরীর থেকে ঘাম পড়ছে তত ক্ষণ পর্যন্ত তাঁরা এই বিশেষ পদ্ধতিতে স্নান করেন। 

সূত্র: আনন্দবাজার

আজকালের খবর/ওআর 










Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft