বুধবার ১৩ মে ২০২৬
গাজীপুরে টিকা নিতে এসে শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২, ৯:১৮ পিএম   (ভিজিট : ১০৪৮)
গাজীপুরের টঙ্গীতে করোনার টিকা নিতে এসে এক ফরহাদ (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। মৃত ওই শিক্ষার্থী টঙ্গীর এরশাদ নগর ৬ নম্বর ব্লকের বেড়িবাঁধ এলাকায় মোস্তফার ছেলে। ফরহাদ টঙ্গীর দত্তপাড়া চানকিরটেক এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে করোনার প্রথম ডোজ (ফাইজার) নিতে আসে ওই শিক্ষার্থী। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাঁকে উদ্ধার করে হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল ও পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া জানান, ওই শিক্ষার্থী টিকা গ্রহণ করতে এসে অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মকবুল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। টিকা গ্রহণের কারণে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রয়োজন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিকা দিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, টিকা কেন্দ্র পরিদর্শন করেছি। টিকা নেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েছিল সে। মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একে









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft