মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
সিরাজগঞ্জে বাস উল্টে ভ্যানকে চাপা, নিহত ৪
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০৯ পিএম   (ভিজিট : ১২৮০)
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাস উল্টে ভ্যানের ওপর পড়ে নারীসহ চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ১০টার দিকে গোঁজা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় উল্টে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা এক নারীসহ মোট চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

আজকালের খবর/বিএস

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft