মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
খুলনায় বিএনপির মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৪:১৯ পিএম   (ভিজিট : ৪৫৫)
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মহানগরের কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান কর্মসূচিতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, এস এ রহমান বাবুল, আব্দুর রকিব মল্লিক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দীপু, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, নুরুল হুদা খান বাবু প্রমুখ।

মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের মতো আর একটি পাতানো ভোটের আয়োজন চলছে। ২০২৩ সালে যে ভোট অনুষ্ঠানের কথা রয়েছে। রাষ্ট্রপতি আর একটি রকিব-হুদা মার্কা নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের নাটক করছেন। এ নাটক বন্ধ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ভোটের ব্যবস্থা করতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে এ সরকারকেই তার দায়দায়িত্ব বহন করতে হবে।

কর্মসূচিতে বিএনপির মহানগর ও জেলা, বিভিন্ন ওয়ার্ড, থানা, ইউনিয়ন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আজকালের খবর/বিএস 

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft