বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৯:৪৭ এএম   (ভিজিট : ৯৮৬)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের মৃত্যুর কারণে বৃহস্পতিবার বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করা হয়।

অন্যদিকে আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকবে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম। তবে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট এবং কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া ও আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, অসুস্থজনিত কারণে ২৮ ডিসেম্বর আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বন্দরের ব্যবসায়ীরা শোকাহত। তার প্রতি শ্রদ্ধা নিবেদনস্বরূপ বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়ে আগেই ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়।

আগামীকাল শুক্রবার আখাউড়া স্থলবন্দর সাপ্তাহিক বন্ধ থাকবে। পর দিন শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য ফের শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর কাস্টমস সুপারিন্টেনডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ব্যবসায়ীর মৃত্যুতে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তবে দুদিন আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

আজকালের খরব/বিএস









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft