শনিবার ১৩ জুন ২০২৬
চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুররেজাহান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৪:৩০ পিএম   (ভিজিট : ১২৮৩)
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী দুররেজাহান লীলা আর নেই। গত ১৬ ডিসেম্বর তিনি  আমেরিকার নিউজার্সিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

মৃত্যুকালে লীলার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ও তার স্বামী বদরুদ্দোজা- দুজনই ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত কণ্ঠশিল্পী। 

লীলা চট্টগ্রামের ডক্টর খাস্তগীর স্কুলের টেলেন্টপুলে বৃত্তি পাওয়াসহ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৭ম হয়েছিলেন।

এছাড়াও তিনি সেরা গার্লস গাইড হিসেবে চট্টগ্রাম স্টেডিয়ামে তৎকালীন সফররত ব্রিটেনের রানি এলিজাবেথের সান্নিধ্যও পেয়েছিলেন। অসম্ভব মেধাবী এই ছাত্রী বিবাহ পরবর্তী সময়ে ঢাকা হোম ইকোনমিকস কলেজ থেকে পড়াশোনা চালিয়ে যান।

উপমহাদেশের অনেক খ্যাতিমান শিল্পীদের সাথে অনুষ্ঠান করেছেন তিনি। লীলা একাধারে ছিলেন কবি ও গল্পকার। বিচিত্রা, বেগমসহ দেশের বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা গল্প ও কবিতা লোকমুখে সমাদৃত হয়েছে। জীনের শেষ সময়ে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। 

আজকালের খবর/আতে

Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft