শুক্রবার ৩১ জুলাই ২০২৬
মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ চিকিৎসক ও টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৬)
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সময় শেষ হওয়ার আগেই কর্মস্থল ত্যাগ করার অভিযোগে ১২ জন চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মোমেনুল ইসলাম দায়িত্বে অবহেলার কারণে এ নোটিশ জারি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আউটডোর ও ইমার্জেন্সিতে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার কথা। কিন্তু অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এই সময়সূচি তোয়াক্কা না করে ইচ্ছেমতো আসা- যাওয়া করছিলেন।

কৈফিয়ত তলবের চিঠিতে ডা. মোমেনুল ইসলাম উল্লেখ করেন, বারবার লিখিত ও মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পরও অভিযুক্তদের উপস্থিতির ক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়নি, যা হাসপাতালের প্রশাসনিক ও ক্লিনিক্যাল সেবার শৃঙ্খলার চরম পরিপন্থী। চিঠিতে নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশপ্রাপ্ত চিকিৎসকরা হলেন— আইএমও ডা. দ্বীজেশ রঞ্জন ভৌমিক, সহকারী সার্জন ডা. পার্থ সরকার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মৌমিতা দাশ, সহকারী সার্জন ডা. মো. সায়েম, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ প্রীতম সেন, মেডিকেল অফিসার (পেডিয়াট্রিক্স) ডা. মেহেদী হাসান পিয়াস, মেডিকেল অফিসার (গাইনি অ্যান্ড অবস) ডা. অন্তিম হাসান, মেডিকেল অফিসার (সার্জারি) ডা. রাকিবুল ইসলাম, মেডিকেল অফিসার (মেডিসিন) ডা. শাকিল আহম্মেদ সৌরভ, সহকারী ডেন্টাল সার্জন ডা. জয়া রানী দেবনাথ ও ডা. লিজা সরকার এবং মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) নাজমুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল ইসলাম বলেন, হাসপাতালে আসা সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার সন্ধ্যায় কর্মস্থলে অবহেলার অভিযোগে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন চিকিৎসককে পৃথকভাবে শোকজ করেন নেত্রকোণা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft