শুক্রবার ৩১ জুলাই ২০২৬
নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ২২)
ময়মনসিংহ জেলার প্রস্তাবিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় উপজেলা প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার ঘোষিত উপজেলা বাস্তবায়ন কার্যক্রম পেছানোর যে কোন ষড়যন্ত্রের গণমানুষের আন্দোলন ও দাবির মুখে নৎসাত করে দেওয়া হবে। গুটিকয় মানুষের ভুল তৎপরতায় দক্ষিণ গফরগাঁওয়ের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হোক এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত হবেনা। নয়াবাড়ি মৌজাতেই উপজেলার সদর দপ্তর স্থাপন করতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রাণকেন্দ্র কান্দিপাড়া সংলগ্ন নয়াবাড়ি মৌজায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দক্ষিণ গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেন।

আয়োজকরা বলেন, ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার ভবন নির্মাণ নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। উন্নয়ন ব্যহত করতে ওই গোষ্ঠী হাইকোর্টের দ্বারস্থও হয়েছে। এতে সরকারের সিদ্ধান্তে পরিবর্তন না আসলেও উন্নয়নের গতি মন্থর হওয়ার শঙ্কা রয়েছে। ওইসব অপগোষ্ঠীর ষড়যন্ত্রের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

বক্তারা বলেন, সরকারের গেজেটভুক্ত সিদ্ধান্ত অনুযায়ী জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপন ও প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, একটি মহল বিভিন্ন তৎপরতার মাধ্যমে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে এসব উদ্যোগের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলেও তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, দক্ষিণ গফরগাঁও উপজেলার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় জনগণের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। তাই এ বিষয়ে কোনো ধরনের গোপন তৎপরতা নয়, বরং সরকারের সিদ্ধান্ত, আইন ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা বাস্তবায়ন হওয়া প্রয়োজন।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল— 'দাবি মোদের একটাই, গেজেটভুক্ত জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতে উপজেলা চাই', 'গেজেটের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না' ও 'সরকার নির্ধারিত স্থানেই উপজেলা গড়তে হবে'।

এদিকে সকালে  দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রস্তাবিত সদর দপ্তর পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা। পরিদর্শনকালে তারা স্থানীয় জনগণের মতামত গ্রহণ করেন বলে আয়োজকরা দাবি করেন।

এদিকে, দক্ষিণ গফরগাঁও উপজেলার ভবন নির্মাণ ও সদর দপ্তরের স্থান নিয়ে আদালতে মামলা হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। তাদের দাবি, এতে উন্নয়ন কার্যক্রম বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারের ঘোষিত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft