রবিবার ২৬ জুলাই ২০২৬
হজ ব্যবস্থাপনা সহজ করতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে ধর্মমন্ত্রীর বৈঠক, প্রটোকল নিয়ে আলোচনা
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৫৬ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১১:৫৭ পিএম  (ভিজিট : ৪)
২০২৭ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশি হজযাত্রীদের অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। হজ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এ বৈঠককে কেন্দ্র করে কূটনৈতিক মহলে প্রটোকল অনুসরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর গুলশানে অবস্থিত সৌদি দূতাবাসে গিয়ে সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎ করেন ধর্মমন্ত্রী। বৈঠকে ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ‘ব্যাকআপ আবাসন’ ১ শতাংশ বহাল রাখার অনুরোধ জানানো হয়। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আবাসনের হার ২ শতাংশ নির্ধারণ করায় হজের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই ব্যয় কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

তবে বৈঠকের স্থান নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। বর্তমান ও সাবেক কূটনীতিকদের মতে, প্রচলিত কূটনৈতিক রীতি অনুযায়ী কোনো রাষ্ট্রীয় বা দাপ্তরিক বিষয়ে আলোচনা হলে বিদেশি রাষ্ট্রদূতেরই মন্ত্রীর কার্যালয়ে এসে বৈঠক করার কথা। প্রয়োজন হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ধর্মমন্ত্রীর এ বৈঠক সম্পর্কে আগে থেকে মন্ত্রণালয়কে অবহিত করা হয়নি। বিষয়টি তারা পরে জানতে পারেন। কূটনৈতিক প্রটোকল অনুযায়ী এ ধরনের বৈঠকের বিষয়ে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়ে থাকে।

কূটনীতিকদের ভাষ্য, হজযাত্রীদের স্বার্থ রক্ষার উদ্যোগ অবশ্যই ইতিবাচক। তবে রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট আলোচনার ক্ষেত্রে প্রচলিত কূটনৈতিক প্রটোকল অনুসরণ করা গুরুত্বপূর্ণ। তাদের মতে, এ ধরনের বৈঠক মন্ত্রীর কার্যালয় বা উভয় পক্ষের সম্মত কোনো নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হলে প্রটোকল নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকত না।

এ বিষয়ে ধর্মমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

সংশ্লিষ্টদের মতে, সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ। হজ ও ওমরাহ ছাড়াও জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। তাই পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে কূটনৈতিক প্রটোকল যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেছেন বর্তমান ও সাবেক কূটনীতিকরা।
 
আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft