রবিবার ২৬ জুলাই ২০২৬
বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৬)
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে, নিজের বাসভবন থেকে তিনি বঙ্গভবনে স্থানান্তরিত হবেন কি না। 

শনিবার (২৫ জুলাই) এ বিষয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে প্রশ্ন করেন সাংবাদিকরা। 

জবাবে হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেও স্পিকারের বাসভবনেই থাকছেন তিনি। তবে, অফিস হিসেবে বঙ্গভবন ব্যবহার করবেন তিনি। 

এজন্য সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ হয়েছে শুক্রবার বিকেল থেকেই।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার বেলা সাড়ে ১১টায়  ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের জাতীয় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft