রবিবার ২৬ জুলাই ২০২৬
আবাসিক কূটনৈতিক মিশন খুলতে বাংলাদেশ-চিলির আলোচনা
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৩)
ম্যানিলায় চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাককেনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ এবং চিলি উভয় দেশের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করেছে।

শুক্রবার (২৪ জুলাই) ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাককেনার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

শনিবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং নীতিগতভাবে দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা খুঁজে বের করতে সম্মত হন।

বৈঠকে চিলি থেকে গুরুত্বপূর্ণ খনিজ আমদানি এবং চিলির বাজারে তৈরি পোশাক, ওষুধ, বৈদ্যুতিক পণ্য ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ড. খলিলুর রহমান নতুন বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ চিহ্নিত করতে এবং বেসরকারি খাতের সম্পৃক্ততা জোরদার করতে দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের পরামর্শ দেন।

এ সময় চিলির পররাষ্ট্রমন্ত্রীও শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

বৈঠকটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ অন্বেষণের আগ্রহকে প্রতিফলিত করে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft