শনিবার ২৫ জুলাই ২০২৬
সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিক্ষোভকারীদের
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৩১ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১২:৩৫ পিএম  (ভিজিট : ১০)
ভারতের রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে অনশন ভেঙেছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে আন্দোলন থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত নেয়নি আন্দোলনকারীরা। তাদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) জানিয়েছে, সরকারের এ আশ্বাসে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি।

২৬ দিনের অনশন শেষে বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সোনম ওয়াংচুক অনশন ভাঙেন। এ সময় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা সোনমের অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, তাঁর স্বাস্থ্য ও জীবন দেশের জন্য গুরুত্বপূর্ণ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এদিকে, আন্দোলনের অচলাবস্থা নিরসনে শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারী প্রতিনিধি দলের একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সমঝোতার কোনো পথ বেরিয়ে আসে কি না, সেদিকেই এখন সবার নজর।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft