শনিবার ২৫ জুলাই ২০২৬
‘প্রশ্নফাঁসের দায় কার, তা নিয়ে আলোচনা হবে’
ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে খেয়ে অনশন ভাঙার পরে বললেন সোনম ওয়াংচুক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৩৯ এএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১১:৪৪ এএম  (ভিজিট : ৩১)
অনশন প্রত্যাহার করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-র উপস্থিতিতে গত ২৬ দিনের অনশন ভাঙেন তিনি। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো-ও। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরুর পরেই অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। অনশন প্রত্যাহার করার জন্য বেশ কিছু শর্তের কথাও বলেন তিনি। বৃহস্পতিবারই তাঁকে অনশন প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন করেছিলেন অভিনেতা সলমন খান। একই অনুরোধ করা হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফেও।

কেন অনশন?

NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ড এবং শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিতে দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও করে তারা। সেই আন্দোলনের সমর্থনে গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। গত ১৮ জুলাই যন্তর মন্তরের বিক্ষোভ স্থল থেকে সরিয়ে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে সেখান থেকে তাঁকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া সত্ত্বেও গুরুগ্রামের হাসপাতালেও বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি নিজের অনশন কর্মসূচি জারি রেখেছিলেন।

অনশন প্রত্যাহার কেন?

তবে রাতেই তিনি সেই অনশন প্রত্যাহার করেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেও অনশন ভঙ্গ করার কথা জানিয়েছেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এবং লে-লাদাখের অ্যাপেক্স বডি-র শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনশন ভঙ্গ করেন তিনি। তাঁদের দেওয়া কাপে পানীয়তে চুমুক দেন তিনি। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা তাঁর সঙ্গে দেখা করে বা চিঠি লিখে অনশন ভাঙার জন্য অনুরোধ করেছিলেন। এই অনশন প্রত্যাহার করার জন্য একাধিক শর্তের কথাও জানিয়েছিলেন তিনি। বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরেই অনশন ভঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোনম ওয়াংচুক। তিনি বলেন, ‘প্রশ্ন ফাঁসের দায় কার, তা নিয়ে আলোচনা করবে কেন্দ্রীয় সরকার।’

অনশন ভঙ্গের পরে বার্তা

প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করার কথাও জানিয়েছেন তিনি। আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন অভিনেতা সলমন খান-ও। তবে এখনও বিক্ষোভ চালিয়ে যেতে অনড় আন্দোলনকারীরা। এ দিকে, অনশন ভঙ্গ করার পরে বার্তাও দিয়েছেন সোনম ওয়াংচুক। এই আন্দোলনকে ঘিরে যাতে কোনও রকম হিংসার ঘটনা না ঘটে সেই জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধও করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা

এর পরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য সোনম ওয়াংচুকের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, অনশন করতে গিয়ে প্রায় ১১ কেজি ওজন কমেছে সোনম ওয়াংচুকের। তিনি যাতে দ্রুত সেই ওজন ফিরে পেয়ে আবার সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাও করেন প্রধানমন্ত্রী।

FAQ?

কাদের উপস্থিতিতে অনশন ভঙ্গ করলেন সোনম ওয়াংচুক?

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে ২৬ দিনের অনশন ভঙ্গ করলেন সোনম ওয়াংচুক।

সেখানে আর কেউ ছিলেন?

সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো এবং লে-লাদাখের অ্যাপেক্স বডি-র শীর্ষ নেতারা

কেন অনশন প্রত্যাহার?

অনশন প্রত্যাহার করার জন্য একাধিক সংসদ সদস্য অনুরোধ করেছিলেন। তবে কিছু শর্ত দিয়েছিলেন সোনম ওয়াংচুক। ওই শর্ত নিয়ে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কোনও বার্তা দিয়েছেন সোনম ওয়াংচুক?

আন্দোলনকে ঘিরে যাতে কোনও রকম হিংসার ঘটনা না ঘটে সেই জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি।

কী জানিয়েছেন প্রধানমন্ত্রী?

প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনম ওয়াংচুকের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা জানিয়েছেন তিনি।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft