বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
কিশোরগঞ্জে ধর্ষণ ও ভিডিও ফাঁসের মামলায় চাচাতো ভাইয়ের যাবজ্জীবন
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:২৫ পিএম   (ভিজিট : ১)
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ধর্ষণ এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মো. রায়হান নামের এক যুবককে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় আদালতের পেশকার মোহাম্মদ শাহাদাৎ হোসেন কবীর এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে, দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক উৎপল চৌধুরী। দণ্ডপ্রাপ্ত মো. রায়হান উপজেলার হাসানপুর মাস্টার বাড়ি এলাকার হারুন অর রশিদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৪ মার্চ করিমগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বের হন। এ সময় তার চাচাতো ভাই রায়হান কৌশলে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এছাড়া ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে রায়হান ওই ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করেন।

পরবর্তীকালে ভিকটিম রায়হানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে ওই ভিডিওচিত্র রায়হান এলাকার তিন যুবককে দেখান। ঘটনাটি জানতে পেরে ভিকটিম তার মা-বাবা ও আত্মীয়স্বজনকে বিষয়টি জানান এবং ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম তদন্ত শেষে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে বিচারক উৎপল চৌধুরী বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদুল হক।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft