শুক্রবার ২৪ জুলাই ২০২৬
প্রশ্নফাঁস ইস্যুতে রাহুলকে বিঁধলেন নাড্ডা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ১৭)
ভারতের নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে অযথা রাজনীতি না করে সংসদে আলোচনার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতি জে.পি. নাড্ডা বলেছেন, প্রশ্নফাঁসের স্থায়ী সমাধানে বিরোধীদের পরামর্শও শুনতে চায় মোদি সরকার।

দিল্লিতে বিজেপি সদর দপ্তরে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাড্ডা বলেন, “একজন আরেকজনকে দোষারোপ না করে প্রশ্নফাঁসের মতো গুরুতর সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে হবে। এ বিষয়ে সংসদে আলোচনা করতে আমরা প্রস্তুত।”

তিনি একই সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে প্রশ্নফাঁস ইস্যুতে রাজনীতি করার অভিযোগে সমালোচনা করেন।

এর আগে একই দিনে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে দাবি করেন, মোদি সরকারের আমলে দেশে প্রায় ১৫২টি প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। কিন্তু সরকার কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেনি বা কাউকে জেলে পাঠায়নি।

রাহুলের এই অভিযোগের জবাবে নাড্ডা বলেন, প্রশ্নফাঁস শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের শাসিত রাজ্যেও ঘটছে। তিনি হিমাচল প্রদেশ, কর্নাটক, পাঞ্জাব ও ঝাড়খণ্ডসহ কয়েকটি রাজ্যের উদাহরণ তুলে ধরে বলেন, “এটি একটি বৃহত্তর সমস্যা, যা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে মোকাবিলা করতে হবে।”

নাড্ডা আরও বলেন, কেন্দ্র সরকার এই বিষয়ে গঠনমূলক আলোচনা ও কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহী।

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft