মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
বইয়ের পাতায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:০৪ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৭:০৬ পিএম  (ভিজিট : ২০)
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবকে এবার বইয়ের পাতায় তুলে এনেছেন ডা. সাবরিনা রুবিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই  সাহিত্যিক, অনুবাদক, গীতিকার ও গবেষক শুভ্র  দেবকে নিয়ে লিখেছেন ইংরেজি ভাষার জীবনীগ্রন্থ ÔA Golden Soul of Music’. সাবরিনা রুবিনের লেখা এই জীবনী গ্রন্থ যুক্তরাস্ট্রের নিউইয়র্কে প্রকাশিত হয়েছে। ওডিসি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচার থেকে প্রকাশিত বইটি অ্যামাজনসহ নিউইয়র্কের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। বইটির সম্পাদনা করেছেন কবি নুরুল হক।

জানা গেছে, লেখিকা ডা. সাবরিনা রুবিন এই বইটিতে শুভ্রদেবের শৈশব - কৈশোর, সংগীত জীবনের সূচনা, সাফল্য এবং জীবনের নানা অজানা অধ্যায় সাহিত্যময়তায়   তুলে ধরেছেন। নিউইয়র্কে বইটির মোড়ক উন্মোচন করেছেন সর্বভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুভ্র দেব ছাড়াও ডা. সাবরিনা রুবিন এর আগে দেশ - বিদেশের বহু গুণী ব্যক্তিত্বের জীবনী রচনা করেছেন। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যবিষয়ক ইংরেজি কবিতা এবং ছবি - কবিতার (Photo Poetry) জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। তার লেখা বিভিন্ন বই ইতোমধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যক্তরাজ্য রাশিয়া, আলবেনিয়া, প্যালেস্টাইন, ভারত, পাকিস্তান  ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তিনি দেশে এবং বিদেশে আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতীয় প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, দেব গৌতম, বাংলাদেশের শুভ্র দেব, শান শায়খসহ অনেক শিল্পী সাবরিনা রুবিনের লেখা গান গিয়েছেন। এছাড়া তিনি ভারতের মালায়ালাম চলচ্চিত্রের জন্যেও গান লিখেছেন।

অন্যদিকে, চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শুভ্র দেব বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের সঙ্গে তার গাওয়া ডুয়েট গান দুই বাংলায় সমাদৃত হয়েছে। কোমল পানীয় পেপসির বিজ্ঞাপনচিত্রে তিনি বলিউড তারকা আমির খানের সঙ্গে কাজ করে বহুল আলোচিত হয়েছিলেন। বাংলাদেশের প্রথম দিকের শিল্পীদের একজন হিসেবে তার গান ও মিউজিক ভিডিও বিশ্ব বিখ্যাত সঙ্গীত বিষয়ক স্যাটেলাইট টিভি চ্যানেল এমটিভিতে প্রচারিত হয়। সংগীতের পাশাপাশি তিনি চলচ্চিত্র এবং নাটকে অভিনয়ও করেছেন তিনি। A Golden Soul of Music শুধু একজন সংগীতশিল্পীর জীবনী নয়; এটি শুভ্র দেবের শিল্পীস্বত্ত্বা,  ভালোবাসা ও সৃষ্টিশীল জীবনের এক অনুপ্রেরণামূলক দলিল।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft