মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
নতুন পরিচয়ে মডেল রুমা
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ১৯)
বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সহসভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মডেল ও অভিনেত্রী সৈয়দ রুমা।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সৈয়দ রুমা বলেন, ‘বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সহসভাপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত আনন্দ, সম্মান ও গর্বের বিষয়। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, জিমন্যাস্টিকসের বিকাশ এবং দেশের প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের এগিয়ে নিতে অবদান রাখার সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’

নতুন দায়িত্ব দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্যসচিব জাহিদ পারভেজ চৌধুরীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সৈয়দ রুমা। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের অ্যাডহক কমিটির সব সদস্যকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

সৈয়দ রুমা বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে জিমন্যাস্টিকসের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও বেশি স্বীকৃতি ও গৌরব বয়ে আনবে—এটাই আমার বিশ্বাস।’

নতুন দায়িত্ব পালনে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই মডেল ও অভিনেত্রী।

প্রসঙ্গত, সৈয়দ রুমা দেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও মডেল কোরিওগ্রাফার। দীর্ঘদিন ধরে দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনে কাজ করছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় এবং ফ্যাশন শোর কোরিওগ্রাফিতেও যুক্ত রয়েছেন রুমা।

২০০২ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে দেশের বিভিন্ন ফ্যাশন শোতে অংশ নেওয়ার পাশাপাশি মডেলিং জগতের নতুন প্রজন্মের অনেককে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিয়েছেন। দেশের র‍্যাম্প মডেলিংয়ের পরিচিত মুখ হিসেবে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন।

অভিনয়ের ক্ষেত্রেও কাজ করেছেন সৈয়দ রুমা। বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও বিনোদন অঙ্গনের নানা আয়োজনে সক্রিয় উপস্থিতি রয়েছে তার। এবার দেশের ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার কর্মপরিধিতে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft