মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
দর্শকের মুখোমুখি হবেন ফেরদৌসী মজুমদার
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৭:০৮ পিএম  (ভিজিট : ২৭)
মঞ্চ ও টেলিভিশনে অভিনয়ের দীর্ঘ পথচলায় অসংখ্য চরিত্রে প্রাণ দিয়েছেন তিনি। কখনো হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন, আবার কখনো অভিনয়ের শক্তিতে দর্শককে ভাবতে বাধ্য করেছেন। বাংলাদেশের অভিনয়জগতের এই বরেণ্য শিল্পী ফেরদৌসী মজুমদার এবার নিজের জীবন ও অভিনয় নিয়ে সরাসরি মুখোমুখি হবেন দর্শকদের।

প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী ২০২২ সাল থেকে নিয়মিত ‘অনুস্বর সংলাপ’ আয়োজন করে আসছে নাট্যদল অনুস্বর। ব্যক্তিত্বপ্রধান এই আয়োজনে এবার দর্শক-নাট্যপ্রেমীদের মুখোমুখি হবেন দেশবরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।

আগামী ২৫ জুলাই, শনিবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ‘অনুস্বর সংলাপ ৪’। ‘জীবন ও অভিনয়’ বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে নিজের জীবন ও অভিনয় নিয়ে কথা বলবেন ফেরদৌসী মজুমদার। পাশাপাশি দর্শকদের সরাসরি বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন তিনি।

এর আগে ‘অনুস্বর সংলাপ’-এর প্রথম আয়োজনে নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ দর্শক-নাট্যপ্রেমীদের মুখোমুখি হয়েছিলেন। নিজের কর্ম ও জীবন নিয়ে কথা বলার পাশাপাশি দর্শকদের সরাসরি প্রশ্নের উত্তর দেন তিনি। বাংলাদেশের নাটকের গতিপথ ও চর্চা নিয়ে সেই আয়োজন এ প্রজন্মের নাট্যশিল্পীসহ সাধারণ দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এবারের আয়োজনেও দেশের অন্যতম বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের জীবন ও অভিনয় নিয়ে সরাসরি সংলাপের সুযোগ পাবেন দর্শকরা।ফেরদৌসী মজুমদার বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন নাটকের অন্যতম বরেণ্য অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য নাটক ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করে দর্শকের কাছে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। মঞ্চনাটকে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত।

অভিনয়ের পাশাপাশি নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। স্বতন্ত্র অভিনয়শৈলী, শক্তিশালী সংলাপ উপস্থাপন এবং চরিত্রের গভীরে প্রবেশের দক্ষতার জন্য তিনি প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়। বাংলাদেশের অভিনয়জগতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft