শুক্রবার ২৪ জুলাই ২০২৬
‘আওয়ারাপান ২’-এর গানে কি অবসর ভাঙলেন অরিজিৎ?
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ২৪)

জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং কি অবসর ভাঙলেন—এমন জল্পনা শুরু হয়েছে বলিউডে। জানা গেছে, ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ ছবির নতুন গান ‘ইয়ে আওয়ারাপান’-এ কণ্ঠ দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আমাল মালিকের সুরে গানটির কথা লিখেছেন রশ্মি বিরাগ। মঙ্গলবার গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বিনেশ ফিল্মস প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘মার্ডার ২’ ছবির মাধ্যমে বলিউডে প্লেব্যাক জগতে পরিচিতি পান অরিজিৎ সিং। তাঁর গাওয়া ‘ফির মহব্বত’ গানটি এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

গত বছর অরিজিৎ সিংয়ের অবসর ঘোষণার খবরে ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছিল। তবে ‘ইয়ে আওয়ারাপান’ গানটি তাঁর অবসর ঘোষণার আগে রেকর্ড করা হয়েছিল কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

তবুও নতুন এই গানের মাধ্যমে অরিজিৎ আবারও নিয়মিত সংগীতজগতে ফিরবেন—এমন প্রত্যাশা করছেন তাঁর অনুরাগীরা।

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft