বুধবার ২৯ জুলাই ২০২৬
তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের কর্মবিরতি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৩৭ পিএম   (ভিজিট : ৭১)
মৌসুমী শ্রমিকদের স্থায়ীকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ধাপে ধাপে পূর্ণ দিবস কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় এক সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসুমী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে সমন্বয়, শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি কমিশনের নতুন স্কেল ঘোষণার দাবিতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমী শ্রমিকদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয়ের সুযোগ পুনর্বহাল করতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীূপর মতো শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন মজুরি কাঠামো কার্যকর করতে হবে।

বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২২ জুলাই চার ঘণ্টা এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহসাধারণ সম্পাদক রুহুল আমীন, সহসভাপতি লুৎফুল কবীর মানিক, অর্থ সম্পাদক জাকিউল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft