চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া এ কর্মসূচির উদ্বোধন করেন।
সদর উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া।
বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুর রহমান অনু সাবেক সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, মো. সেলিম রেজা সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল মুজিবুর রহমান মজু সাবেক সহ-সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল অ্যাডভোকেট আব্দুস সালাম আহবায়ক, সদর উপজেলা যুবদল, চাঁপাইনবাবগঞ্জ কামরুজ্জামান মুক্তা সিনিয়র সহ-সভাপতি, পৌর বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ এছাড়াও অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য ও কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানো এবং তা নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানান।
শেষে হোসেনডাঙ্গা এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস