মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
ঝালকাঠিতে বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ০)
কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ‘সোশ্যাল মোবিলাইজেশন ফর অ্যাকাউন্টেবল লোকাল গভর্ন্যান্স টুওয়ার্ডস ক্রিয়েটিং এসডিজি ইউনিয়ন’ প্রকল্পের আওতায় ‘পরিবর্তনের রাজনীতি: কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ দূরীকরণ’ শীর্ষক এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদ, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কন্যাশিশুর নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft