মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ৮)
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং সহকারী অধ্যাপক সৈয়দা মারজিয়া সবনম অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন- শিক্ষক পরিষদের সদস্য মাজেদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুসকান ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নবনির্মিত এই একাডেমিক ভবন শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমের আরও উন্নয়ন কামনা করেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft