মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
ফেনীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবেশ মন্ত্রীর চেক বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ০)
ফেনীর সোনাগাজীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে চেক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ৩৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাথাপিছু দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞার পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান। 

উল্লেখ্য, গত ১৯ জুলাই সকালে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে ৪০ সেকেন্ডের হঠাৎ টর্নেডোর আঘাতে ৩৩টি পরিবার লন্ডভন্ড হয়ে যায়।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft