বুধবার ২৯ জুলাই ২০২৬
পার্কভিউ হসপিটাল ও রেইস অনলাইন লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৪২ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১২:০৮ এএম  (ভিজিট : ১০)
উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে মঙ্গলবার ২৮ জুলাই একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ড রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় রেইস অনলাইন লিমিটেডের সম্মানিত সদস্য ও কর্মচারীরা পার্কভিউ হসপিটাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

রেইস অনলাইন লিমিটেডের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ পারভেজ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একেএম শামসুজ্জামান, সিনিয়র ম্যানেজার প্রবাল দাশ, ম্যানেজার সুজিত বড়ুয়া রেইস অনলাইন লিমিটেডের অন্যান্য সদস্য ।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাম উদ্দিন , আইটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ইনচার্জ ইন্জিনিয়ার কামাল উদ্দীন সাব্বির এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজ , অফিসার মশিওর তালুকদার রহমান শরীফ  এবং অফিসার সালমান বিন ফারুকী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেডের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে রেইস অনলাইন লিমিটেডের সদস্যরা আরও সহজে উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft