শুক্রবার ১৭ জুলাই ২০২৬
লালমনিরহাটের কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৪)
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার মদাতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া আক্তার স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে জাকিয়া আক্তার বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে উদ্ধার তৎপরতা চালানো হয়। ​খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ১২টার দিকে পুকুর থেকে জাকিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

​এদিকে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে জেলাবাসীর প্রতি শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক থাকার জোরালো আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft