বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬
উলিপুরে নিষিদ্ধ চায়না জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ১৩)
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নদীতে  অভিযান চালিয়ে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল)  জব্দ করা হয়। প‌রে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। যাহার বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা। 

বুধবার (১৫ জুলাই) বিকা‌লে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার এএসআই শাহাদত, পুলিশ কনস্টেবল রাজু আহমেদ , মৎস্য অফিস সহকারী মো. হযরত আলী, ক্ষেত্র সহকারী একরামুল হকএবং স্থানীয় জনসাধারণ।

উপজেলা মৎস্য কর্মকর্তা অতি. দা. মো. রফিকুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং  নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল) কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম .আরিফ  বলেন, মৎস্যসম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারের অভিযোগ যেখানেই পাবো সেখানে  অভিযান পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft