শুক্রবার ১৭ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ২৫)
নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু করা বা অ্যাপটি পুনরায় ইনস্টল করার সময় অনেকেই চ্যাট ব্যাকআপ কিংবা রিস্টোর করতে গিয়ে সমস্যায় পড়েন। কখনও ব্যাকআপ মাঝপথে আটকে যায়, আবার কখনও পুরোনো বার্তা, ছবি বা ভিডিও ফিরে আসে না। তবে কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করলে অধিকাংশ ক্ষেত্রেই এ সমস্যা সমাধান করা সম্ভব।

ব্যাকআপ বা রিস্টোর আটকে গেলে প্রথমে ফোনটি রিস্টার্ট করুন। এরপর গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করে আবার সাইন ইন করুন। পাশাপাশি ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে পুনরায় চালু করুন অথবা অন্য কোনো ওয়াই-ফাই নেটওয়ার্ক বা মোবাইল ডেটা ব্যবহার করে চেষ্টা করুন।

এ ছাড়া ফোনে পর্যাপ্ত স্টোরেজ ও ব্যাটারির চার্জ রয়েছে কি না, তা নিশ্চিত করুন। হোয়াটসঅ্যাপ অ্যাপটি সম্পূর্ণ বন্ধ করে আবার চালু করে ব্যাকআপ নেওয়ার চেষ্টা করুন। একই সঙ্গে Google Play Services সর্বশেষ সংস্করণে আপডেট করা আছে কি না, সেটিও যাচাই করে নিন।

ব্যাকআপ নেওয়ার সময় যদি "Your messages cannot be backed up" বা "This account already exists on your device" বার্তা দেখা যায়, তাহলে ফোনের Settings > Apps > WhatsApp > Permissions-এ গিয়ে প্রয়োজনীয় অনুমতি (বিশেষ করে ছবি ও ভিডিও সংক্রান্ত) চালু করুন। এরপর Google Account-এ গিয়ে Sync Now অপশনের মাধ্যমে অ্যাকাউন্টটি সিঙ্ক করুন।

এসব করার পরও যদি সমস্যা থেকে যায়, তাহলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে ফোনটি রিস্টার্ট করুন। এরপর Google Play Store থেকে অ্যাপটি নতুন করে ইনস্টল করুন।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি। একই ফোন নম্বরে নতুন ব্যাকআপ তৈরি হলে গুগল ড্রাইভে থাকা পুরোনো ব্যাকআপ প্রতিস্থাপিত হতে পারে। তাই নতুন ফোনে যাওয়ার আগে অবশ্যই সর্বশেষ ম্যানুয়াল ব্যাকআপ নিয়ে রাখা উচিত।

বিশেষজ্ঞদের মতে, ধীরগতির ইন্টারনেট, পর্যাপ্ত স্টোরেজের অভাব বা ব্যাকআপ চলাকালে অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণেও রিস্টোরে সমস্যা হতে পারে। আবার ব্যাকআপ ১০০ শতাংশ সম্পন্ন দেখানোর পরও নোটিফিকেশন কিছু সময় থাকতে পারে। এ ক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করাই ভালো, কারণ অনেক সময় ব্যাকগ্রাউন্ডে মিডিয়া ফাইল আপলোড বা ডাউনলোড চলতে থাকে।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft