রবিবার ২৬ জুলাই ২০২৬
গণমাধ্যমের উন্নয়নের জন্য সাংবাদিকদের সমস্য সমাধান করতে হবে: তথ্যমন্ত্রী
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৭৮১৯)
সাংবাদিকর সমস্যার সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার সমাধান ছাড়া দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।  

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।   

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক সমাজ, তাদের সমস্যা সমাধান না করে গণমাধ্যমের সমস্যা সমাধান করা যাবে না।

জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের মন্ত্রণালয়ের এবং এই সরকারের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলা হয়েছে, আমরা সে আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব।

তথ্যমন্ত্রী আরো বলেন, তার আগে সাংবাদিক মহলসহ সব অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মতবিনিময় এবং পরামর্শ করব। 

এ সময় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft