বুধবার ৮ জুলাই ২০২৬
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ৪)
ঢাকার ধামরাইয়ে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বুধবার (৮ জুলাই) বিকেলে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন তার নিজ স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

ধামরাই জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের কয়েকটি এলাকার ফিডার শাটডাউনে থাকবে।

এর ফলে ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের DH-1A, 3C, 6F, 7G, DH-8H, DH-9I, DH-10J, 11k, ফিডারের ধানসিঁড়ি, আমিন মডেল টাউন, বরাত সেন্টার, বরাত নগর, থানা, হার্ডিঞ্জ স্কুল, ধামরাই সরকারি কলেজ, পাঠানটুলা, কালিয়াগার, উত্তর পাতা, গোয়ারীপাড়া, কমিশনার মোড়, কুমড়াইল, হাসপাতাল, কুমরাইল, ঋষিপাড়া, টেকপাড়া, ইসলামপুর হাসপাতাল রোড এবং মাদ্রাসা রোড থেকে সুইডিশ মাঠ, তালতলা, ঢুলিভিটা রাস্তার উত্তর পাশে, নতুন দক্ষিণ পাড়া, ছোট চন্দ্রাইল, ছয়বাড়িয়া, খাত্রা,বাসাইল, বাড়ীগাও, লাড়ুয়াকুন্ড, কুল্লা, রামকুল্লা, হিরানদী কুল্লা, জয়পুরা দক্ষিণ পাশ, জলশীন, কান্দাপারা, গাওয়াইল, বাদে গাওয়াইল, বানেশ্বর, গোপালপুর, শরীফবাগ, কাকরান, তেতুলিয়া, হাজিপুর, স্বর্ণখালী, ইকুরিয়া, ইসলামনগর,  ডেমরান থেকে ভাড়ারিয়া পর্যন্ত সব এলাকা এবং ধামরাই সদর ইউনিয়নের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft