বুধবার ৮ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে ২ কোটি ৪০ লাখ টাকার পলিথিন জব্দ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ৭)
নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন এলাকায় দুটি ট্রাকে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

আজ বুধবার (০৮ জুলাই ) সকাল সাড়ে ৬টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আজ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শিবু মার্কেট এলাকায় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাক দুটি থেকে বিপুল পরিমাণ এই নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত ট্রাকের চালক ও সহকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে জব্দকৃত পলিথিনগুলো আইনানুগ ব্যবস্থা ও বিনষ্ট করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ রোধে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft