বুধবার ৮ জুলাই ২০২৬
সফটস্কিলস প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সনদ ও চেক প্রদান
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৪)
শহর সমাজসেবা কার্যালয়-৪, খিলগাঁও, ঢাকায় দেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় ৩০ জন প্রান্তিক পেশাজীবী ব্যক্তিকে  ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  
বুধবার (৮ জুলাই) ঢাকায়  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে  শহর সমাজসেবা কার্যালয়-৪,   কার্যালয়ের এলাকাধীন ৩০ জন প্রান্তিক পেশাজীবী ব্যক্তিদের প্রশিক্ষণ সম্পন্ন করায় সার্টিফিকেট এবং অনুদানের চেক প্রদান করা হয়। 

সমাপনী  আয়োজনে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলি (উপসচিব) অঞ্চল-২, দক্ষিন সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি ছিলেন  জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা এর (উপপরিচালক) আবু সাঈদ মোঃ কাউছার রহমান ।  অনুষ্ঠাানে  অন্যানের মধ্যে আরো   উপস্থিত ছিলেন প্র্রশিক্ষণের প্রশিক্ষক  আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ (উপপরিচালক), জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি, প্রশিক্ষক আব্দুল কাদের, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন), জেলা সমাজসেবা কার্যালয়, যশোর ও শহর সমাজসেবা কার্যালয়-৪, ঢাকা এর অন্যান্যরা। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন  শহর সমাজসেবা কার্যালয়-৪ এর  সমাজসেবা অফিসারশাহিনা আক্তার সুইটি। 

স্বনিভর্রতা অর্জনের অংশ হিসেবে প্রতিটি প্রান্তিক পেশাজীবী প্রশিক্ষণার্থীকে  ১০ হাজার টাকা প্রশিক্ষন ভাতাসহ মোট ২৮,০০০/- টাকা আর্থিক অনুদান দেয়া হয়। ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষনে  প্রান্তিক পেশাজীবীদের ব্যক্তিগত বৈশিষ্ট্য, আচরণ এবং অন্যদের সাথে  দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব  দেন অতিথিরা।  ভবিষ্যতে এ ধরনের আরো উদ্যাগ  নেয়া হবে বলেও তারা জানান। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft