দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট হাসপাতাল বন্ধ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নরমাল ডেলিভারিতে উদ্ভুদ্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগে দাইরা বাচ্চা প্রসবে সহযোগিতা করতেন, সেটা ছিলো গ্রামের সৌন্দর্য। আজকে সেই গ্রামে পদ্ধতিটা নেই। দেশ উন্নত হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না।
তিনি বলেন, বর্তমানে বেশিরভাগ সিজার করে। তবে, সিজারে বাচ্চাদের শাল দুধ দেওয়া হয়না। এটা পুষ্টির ঘাটতি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে যার মধ্যে সবচেয়ে বেশি মিডওয়াইফারি নেওয়া হবে।
আজকালের খবর/বিএস