সোমবার ৬ জুলাই ২০২৬
ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুল হক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৭)
ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন জাহিদুল হক। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে টানা ১৫ বছর কাজ করে তিনি গড়ে তুলেছেন দেশের ব্যাংকিং খাতের অন্যতম শক্তিশালী প্রযুক্তি বিভাগ।
 
শুধু প্রযুক্তি নয়, ব্যাংকিং ব্যবসার নানা দিকেও তাঁর হাতেখড়ি হয়েছে সরাসরি কাজের মধ্য দিয়ে। ইবিএলে থাকাকালে তিনি একে একে দায়িত্ব পালন করেছেন হেড অব অলটারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেলস, হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড পেমেন্টস এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট পদে। এই অভিজ্ঞতা তাঁকে রিটেইল ব্যাংকিং, গ্রাহক কৌশল আর রাজস্ব আয়ের বিষয়গুলো একেবারে কাছ থেকে বোঝার সুযোগ করে দিয়েছে।
 
দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ও তথ্যপ্রযুক্তি অভিজ্ঞতা নিয়ে জাহিদুল হক এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছেন, যেখান থেকে তিনি ব্যাংকের আর্থিক সাফল্য ও ডিজিটাল রূপান্তর-দুটোকেই একসঙ্গে এগিয়ে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।
 
তিনি ঢাকার আইইউবিএটি (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি) থেকে মার্কেটিং ম্যানেজমেন্টে বিবিএ এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া উদীয়মান প্রযুক্তি ও বৈশ্বিক ব্যাংকিং উদ্ভাবন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণে নিয়মিত অংশ নিয়ে থাকেন তিনি।

আজকালের খবর/রাশেদুল মিলন 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft