শুক্রবার ৩ জুলাই ২০২৬
রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ১:২৩ পিএম  (ভিজিট : ২১)
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় বিভিন্ন অফার ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক। দীর্ঘ পথচলায় গ্রাহকদের অবিচল আস্থার প্রতি সম্মান জানিয়ে ব্যাংকটি এ উদ্যোগ নিয়েছে।

রজতজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে জুলাই ২০২৬ মাসে আবেদন করা সব এসএমই ঋণের প্রসেসিং ফির ওপর ২৫ শতাংশ ছাড় দেবে ব্র্যাক ব্যাংক। এছাড়া ব্যাংকের নির্ধারিত ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনের আওতায় আগামী ৩ থেকে ৫ জুলাই দেশের পাঁচটি পাঁচতারকা হোটেল—ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকায় বুফে ডিনারে ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, গত ২৫ বছরে গ্রাহকদের অবিচল আস্থাই ব্যাংকের সবচেয়ে বড় অর্জন। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার এ যাত্রায় পাশে থাকার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এসব বিশেষ অফার দেওয়া হচ্ছে।

ব্যাংকটি জানিয়েছে, ২৫ বছরের গৌরবময় পথচলার ধারাবাহিকতায় ভবিষ্যতেও গ্রাহকদের জন্য অর্থবহ ও আকর্ষণীয় ব্যাংকিং সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অফারগুলোর বিস্তারিত তথ্য ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft