শুক্রবার ৩ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ১৬)

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)-এর মধ্যে গ্রাহকসেবা বিষয়ক একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা পর্যায়ক্রমে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, সেলফিন, আই-স্মার্ট এবং এমক্যাশ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মোহাম্মদ নুরুল আবছার।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মো. জিয়াউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft