রবিবার ৫ জুলাই ২০২৬
কাতারে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:১৩ পিএম   (ভিজিট : ২০)
অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশের সাথে কাতারেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। ঢাকা বোর্ডের অধীনে ও বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে কাতারের রাজধানী দোহার বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ সেন্টারে মাসব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এতে বাংলাদেশের পতাকাবাহী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। বাংলাদেশের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃহস্পতিবার কাতারের স্থানীয় সময় সকাল সাতটায় এ পরীক্ষা শুরু হয়।

এ বছর বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২০ জন পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কোন পরীক্ষার্থী বহিস্কার হওয়ার খবর পাওয়া যায় নি।

পরীক্ষাটি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (পলিটিক্যাল) ও হেড অব চ্যান্সারি মোহাম্মদ বারিকুল ইসলাম এইচএসসি পরীক্ষার সেন্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রতিষ্ঠানটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাসিম উদ্দিন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মুরশেদুল হক হল সুপার এবং শিক্ষক মো. সেপায়েত হোসেন সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন আহমেদ, কেন্দ্র ইনচার্জ মোহাম্মদ বারিকুল ইসলাম এবং কেন্দ্র সচিব মো. জাসিম উদ্দিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তাঁরা পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও নিরাপদ পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft